মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল, রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে ২৯৯ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার সকাল ৮ টায়) কে. কে. রায় সড়ক থেকে কলেজ গেট বাজার এলাকায় এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহধর্মিনী ও সাবেক মনোনীত এমপি প্রার্থী মৈত্রী চাকমা, এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও ২৯৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষক দল সভাপতি অলক প্রিয় চৌধুরী রিন্টু, জেলা কৃষক দল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনসহ জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া পৌর কৃষক দল সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরান ও পৌর নেতৃবৃন্দ, রাঙামাটি সদর থানা কৃষক দল সভাপতি আঙকুর মিয়া ও সদর থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রচারণা কর্মসূচিতে জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সাহেদা আক্তার, জেলা বিএনপি সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশসহ মহিলা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও প্রচারণা জোরদার করা হয়েছে এবং নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

