ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে অস্ত্রসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

মো: আতাউর রহমান সরকার,মতলব উত্তর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মতলব উত্তর থানাধীন পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল।
অভিযান চলাকালে কাজীকান্দি এলাকার একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতরে চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতে গ্রেফতার সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয় বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধ এবং এগুলো নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না—সে বিষয়ে তদন্ত চলছে। গ্রেফতার সুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা রোধে মতলব উত্তর উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!