মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৪ (ভৈরব -কুলিয়ারচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমে ধানের শীষ প্রতীকের পক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের উত্তর লক্ষ্মীপুর ঈদগা মাঠ থেকে সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে শুরু হয়ে লক্ষ্মীপুর বাজার হয়ে বাটিপাড়া পর্যন্ত প্রদক্ষিণ শেষে আবার উত্তর লক্ষ্মীপুর ঈদগা মাঠে এসে শেষ হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের ১’২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকাতে হবে। বক্তারা আরও বলেন, ভৈরব, কুলিয়ারচরের সাধারণ মানুষ এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মুশিউর রহমান, ১ গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদল, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম), যুবদলের সহ-সভাপতি সুলতান আরশ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য, মো. ফারুক মিয়া, ২ নং ওয়ার্ড সদস্য মো. হেলিম মিয়া, ২ নং ওয়ার্ড জিয়া পরিষদের নেতা মোবারক হোসেন বুরহান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মো. ছন্দু মিয়া সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে ১’২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক ভাবে ৫ হাজার মানুষের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়। সেখানে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের ছোট ভাই মোহাম্মদ সাইয়ুম সিদ্দিকী সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

