মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
(শনিবার দুপুর ২টায়)রাঙামাটির রিজার্ভ বাজার ২নং ওয়ার্ডের নিচের সড়কে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সভাপতি প্রার্থী অলি আহাদ, উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসহাক, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রুবেল, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল চৌধুরী টুকু, ফাইজুর রহমান, আমির সোহেল সাজ্জাদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ার, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, ক্রীড়া সম্পাদক সাজিদ ইমতিয়াজ, সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইরফান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জ্যোতি চাকমা ও জেলা ছাত্রদল নেতা প্রিয় তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সহ-সভাপতি রেজাউল করিম ও তানভীর হোসেন মাহী, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মীর, কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমির খসরু রিজভি, পাবলিক কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. হাফিজ উদ্দিন, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান সাব্বির, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে জনসমর্থন বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

