ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুকুটিয়ায় ধানের শীষ প্রতীক এর প্রার্থী কে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুকুটিয়ায় ধানের শীষ প্রতীক এর প্রার্থী কে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
শ্রীনগরের কুকুটিয়ায় ধানের শীষ প্রতীক এর প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ কে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ইউনিয়ন বি এন পি ও ওয়ার্ড বি এন পি অঙ্গসংগঠনের আয়োজনে কুকুটিয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর হাড়িয়া মুন্সিয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাছির মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি হাজী মোঃমতিউর রহমান খান, সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন হাওলাদার,মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজিব,কুকুটিয়া ইউনিয়ন বি এন পির সহ কোষাধ্যক্ষ লিমন মৃধা ,আরো উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)এর সভাপতি জুয়েল শেখ,,৩ নং ওয়াড বি এন পির সাধারণ সম্পাদক রোপল ইসলাম,ইউনিয়ন যুবদল নেতা মোঃমিঠুন মৃধা,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মৃধা,স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম,হাজী মজিবর দেওয়ান, হাতেম আলী সিকদার, ইদ্রিস দেওয়ান, কুকুটিয়া ইউনিয়ন বি এন পির নেতা সোহাগ, ৩ নং ওয়াড বি এন পির নেতা ইব্রাহিম দেওয়ান, তুহিন ইসলাম, সালাম শেখ প্রমুখ।

বক্তারা নির্বাচনী প্রচারণা জোরদার করতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।

Don`t copy text!