ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে বীরতারা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা: ধানের শীষের পক্ষে গণজোয়ার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে বীরতারা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা: ধানের শীষের পক্ষে গণজোয়ার

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ
​মুন্সীগঞ্জের শ্রীনগরে বীরতারা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউনিয়নের সাতগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

​জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও এমপি পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।

​বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বাধীন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা
মোঃ জাহাঙ্গীর খান,ইউনিয়ন বি এন পির
সিঃ সহ-সভাপতি নজরুল ইসলাম নাদিম,
​মোঃ আলমগীর হোসেন, সভাপতি, শ্রীনগর উপজেলা জিয়া পরিষদ।
​মোঃ আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক, বীরতারা ইউনিয়ন বিএনপি।
​মোঃ মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এবং আঃ জলিল, সাংগঠনিক সম্পাদক।
​এছাড়াও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খান, কৃষক দল নেতা মোঃ মিনার হোসেন, বীরতারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ চৌধুরী লিটু, সিঃ সহ-সভাপতি মোহাম্মদ আজমির, সাধারণ সম্পাদক আহসান আল মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
​সভাশেষে উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের সমর্থনে একটি সংক্ষিপ্ত মিছিল বের করেন যা স্থানীয় সাতগাঁও বাসস্ট্যান্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Don`t copy text!