ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দীপেন দেওয়ানের আগমন ঘিরে হাসপাতাল এলাকায় ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি-২৯৯ নং আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের আগমন উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

প্রচারণায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সেলিম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও নগর ছাত্রদলের সদস্য সচিব জাবেদ ইকবাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সহ দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো. মহসিন, উপজাতি বিষয়ক সম্পাদক সুজয় চাকমা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব প্রবেট বড়ুয়া, জাতীয়তাবাদী সাইবার ফোর্স জেলা কমিটির সদস্য রুপক ও তারেক, ছাত্রনেতা রোকন, যুবনেতা উমর, আবদুলসহ ছাত্রদলের তরুণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন এবং প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন। তারা স্লোগানে স্লোগানে বলেন তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Don`t copy text!