ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিলটি বের করা হয়।

মিছিলটি হাতিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকাতে হবে। বক্তারা আরও বলেন, হাতিয়ার সাধারণ মানুষ এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। তারা দাবি করেন, এই মিছিল প্রমাণ করে জনগণ বিএনপির পাশে রয়েছে।

মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

এদিকে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Don`t copy text!