ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামের নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ রাহিম হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দিশারী দুঃস্থ মহিলা সংস্থা এবং সীভ প্রোগ্রাম অফ গ্রামীন সোসাইটির যৌথ বাস্তবায়নে এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রাম (এটিটিপি)-এর নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সারাদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীউল ইসলাম বকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামের পরিচালক (প্রশাসন) জনাব মনোজ বিশ্বাস।

প্রশিক্ষণে নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে করণীয়, মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের কৌশল এবং উদ্ভাবনী ও সৃজনশীল পদ্ধতিতে কাজ করার ওপর দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী দিনের কৃষি হবে প্রযুক্তিনির্ভর। এই আধুনিক কৃষি ব্যবস্থাকে বাস্তবায়নে যুবকরাই হবে মূল চালিকাশক্তি। এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে দ্রুত কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে এই নতুন নিয়োগপ্রাপ্তরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আনিস। এ প্রশিক্ষণে ৫০ জনের অধিক প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Don`t copy text!