ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শীতের রাতে উষ্ণতার বার্তা নিয়ে অসহায়দের পাশে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান

চট্টগ্রামের চৌধুরীহাট এলাকায় অবস্থিত “হাউজ চার্চ বাংলাদেশ”- প্রাঙ্গণে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে “ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন।”
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।শীত মৌসুমে তাপমাত্রা হ্রাস পাওয়ায়, সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হয়।
মানবিক এ কর্মসূচির বিশেষ অতিথি, পাষ্টর মানিক গাইন তার বক্তব্যে বলেন শীতের সময় একটি কম্বল শুধু শরীরের উষ্ণতা নয়, অসহায় মানুষের মনে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতিও জাগিয়ে তোলে। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রাণ, সাধারণ সম্পাদক- মার্ক রায় ও তার স্ত্রী প্রণতি ক্রুশ , আমেরিকাতে বসবাসরত বিভাস বাড়ৈ,লিন্ডা গনসালভেজ, সংগঠনের সম্মানিত দপ্তর সম্পাদক- টুটুল গমেজ, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ,নির্বাহী সদস্য সানি মল্লিক, রিকি পি. রোজারিও,মিকি সোয়ারেস সহ সংগঠনের সকল কার্যনির্বাহী পরিষদকে।
এই কর্মসূচি পরিচালনায় বিশেষ সহযোগিতা করেন মিসেস সোনিয়া বিশ্বাস সুস্মিতা,ও জিনিয়া বিশ্বাস।
ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন সাধারণ সম্পাদক মার্ক রায় জানান, মানুষের পাশে মানুষ দাঁড়ালে পৃথিবী সুন্দর হয় ।‌ আমাদের চারিপাশটা হয় আনন্দময়। ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন একটি স্বপ্নের সেতুবন্ধন, একটি মানবতার বাতিঘর। ভালোবাসা আর ঐক্যের সুরে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।“এই মানবিক উদ্যোগ সফল করতে যাঁরা আন্তরিকভাবে সাংগঠনিক কাজে পাশে ছিলেন, তাঁদের প্রতি রইল আমার হৃদয়ভরা কৃতজ্ঞতা।”
সমাজের অবহেলিত ও কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম। মানবতার সেবায় আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও
সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

Don`t copy text!