ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন,নোয়াখালী হাতিয়া প্রতিনিধি:-

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বুধলবার বিকেলে জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উঠান বৈঠক করে বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এর পক্ষে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, লুৎফুল্লা হিল মজিদ মিশান, ও জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব শাহারাজ, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আলহাজ্ব ইউসুফ আলী চৌধুরী,আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে উপস্থিত লোকজনকে আহবান জানান। একইসাথে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভ’মিহীনদের পুনঃবাসন, হাতিয়ার যাতায়ত ব্যবস্থায় উন্নয়ন ও পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার কথা জানান।

Don`t copy text!