মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের দুর্গম জালিয়া পাড়া ও ১৬নং টিলায় ধানের শীষের কাণ্ডারী জননেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ অলি আহাদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয় এবং ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইসহাক, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা পাল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমরান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল চৌধুরী টুকু, জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জ্যোতি চাকমা, যোগাযোগ বিষয়ক সম্পাদক অনিমেষ রয়, ছাত্রদল নেতা মাসুদ রানা।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন তানভীর, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিংকু চাকমা, সহ-সভাপতি শামীম ফরহাদ, রেজাউল করিম ও তানভীর হোসেন মাহি, সাংগঠনিক সম্পাদক আলভি হোসেন নাঈম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন অপু, দপ্তর সম্পাদক পাবেল সিকদারসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, জননেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য রাঙামাটির মানুষের অধিকার ও উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে।

