ইকরামুল,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন,দেশের মানুষ আজ দুর্নীতি, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পরিবর্তন চায়। জামায়াতে ইসলামী সেই পরিবর্তনের নির্ভরযোগ্য ঠিকানা।
মঙ্গলবার বিকেলে শার্শা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান বাস্তবতায় জনগণ সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পথসভায় শার্শা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু ইয়াহীয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আহম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান,ফিরোজ আল মাহমুদ, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ আলী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পথসভায় বিপুলসংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

