সুভাস দাস,,।
পটুয়াখালীতে আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৫টায় দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক ,পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের ৫৫ লক্ষ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়।
এসময় ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে, জব্দকৃত রেণু পটুয়াখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে পটুয়াখালীর লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়।
পটুয়াখালী কোস্টগার্ড জানিয়েছেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

