বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর লক্ষনীয়। অপশক্তি যেন কোন ভাবে নির্বাচনকে বানচাল করতে না পারে সে দিকে লক্ষ দিয়ে প্রশাসন নেমেছে বিশেষ অভিযানে!
সূত্রে জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ৯নং বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলার গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।
গত (২ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর তার নিজ গ্রামের বাড়ি থাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, আওয়ামীলীগ নেতা আবু সিদ্দিক মিয়াকে গ্রেফতার করায় নবীগঞ্জ উপজেলা বিএনপি পরিবারে আনন্দের জোয়ার বইছে। বিএনপির অনেকেই দাবী করছেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচাল করার পায়তারা করেছিলো আবু সিদ্দিক। অন্যদিকে সাধারণ মানুষ বলছে রাজনৈতিক প্রহিংসায় মেতেছে বিএনপি, এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নম্বর 01716796398
তারিখ:- ২ ফেব্রুয়ারী ২০২৬ইংরেজী

