ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রার্থী লোকজনের উপর হামলার অভিযোগ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরাঙ্গ টাঙ্গাইল প্রতিনিধ।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উত্তপ্ত হয়ে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কালিহাতী উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার নির্বাচনী পথসভার সময় নারান্দিয়া ইউনিয়নের পালিমা বাজারে পৌঁছালে বিএনপির স্থানীয় অফিস থেকে নেতা-কর্মীরা তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।


প্রত্যক্ষদর্শী ও প্রার্থীর সমর্থকদের দাবি, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা নিয়ে এলাকায় যাচ্ছিলেন। পালিমা বাজারে পৌঁছতেই বিএনপির স্থানীয় কার্যালয় থেকে একদল নেতা-কর্মী বেরিয়ে এসে তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা লাঠিসোঁটা ব্যবহার করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা বাড়ছে বলে সমর্থকরা দাবি করেন। বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হয়েছেন। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে লড়ছেন।
এদিকে, এ ধরনের ঘটনা আসন্ন নির্বাচনের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমন সংঘর্ষের আশঙ্কা আগে থেকেই ছিল। প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। নির্বাচনী প্রচারণার এমন সহিংসতা এলাকার ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Don`t copy text!