ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লীগের ভোট চাইলেন রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে ভোট প্রার্থনা করেছেন। তিনি অনলাইনে প্রচারিত এক ভিডিও বার্তায় পার্বত্য চুক্তিতে স্বাক্ষরকারী দল হিসেবে আওয়ামী লীগের অবদানের কথা উল্লেখ করে দলটির নেতা-কর্মীদের তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভিডিও বার্তায় পহেল চাকমা বলেন, তিনি নির্বাচিত হলে তার ইশতেহারে ঘোষিত অঙ্গীকার অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে অগ্রণী ভূমিকা রাখবেন। তিনি দাবি করেন, রাঙামাটিতে আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

তিনি আরও বলেন, যেসব আওয়ামী লীগ নেতা-কর্মী বর্তমানে ঘরছাড়া ও পলাতক অবস্থায় আছেন, তাদের দুরবস্থার কথা ভেবে তিনি দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি তিনি তাদের পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার এ বক্তব্য ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Don`t copy text!