ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের শক্তিতে নির্বাচনী মাঠে , ২০১৭ ব্যাচের পক্ষ থেকে ১০ লাখ টাকার সহায়তা

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদের সঙ্গে ২০১৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর বন্ধু ও শুভানুধ্যায়ীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আম্বিয়া কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ বলেন, “তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব।” তিনি নির্বাচিত হলে হাতিয়ার শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ২০১৭ ব্যাচের পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদের বন্ধু ও সহপাঠীরা নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ১০ লাখ টাকার একটি চেক তাঁর হাতে তুলে দেন।

২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহি হৃদয় বলেন, “আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে। এই বিশ্বাস থেকেই আমরা তরুণরা তাঁর পাশে দাঁড়িয়েছি। স্বচ্ছ রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আস্থার জায়গা থেকেই এই সহযোগিতা প্রদান করা হয়েছে। আমাদের এই সহায়তা হাতিয়ার উন্নয়নে একটি বিনিয়োগ।”

আরেক শিক্ষার্থী বলেন, হান্নান মাসউদ কোন দলের প্রার্থী কোন জোটের প্রার্থী এটা আমাদের কাছে মূখ্য বিষয় নয়। সব চেয়ে বড় বিষয় সে আমাদের বন্ধু। আমরা তার এই দীর্ঘ লড়াইয়ে পাশে দাড়াতে চাই। সেই চিন্তা থেকে আমরা তাকে এই সম্মান দেখিয়েছি।আমরা শেষ পর্যন্ত তার সাথে থাকার অঙ্গিকার করছি।

এতে ২০১৭ সালে এসএসসি ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Don`t copy text!