ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুলিয়ারচরে ভোটের গাড়ির প্রচারণা

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

“দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতেও ভোটের গাড়ির মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা ও ভোটারদের ভোটদানে উৎসাহিত করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডে প্রচারণার অংশ হিসেবে, নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্যসমৃদ্ধ আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রদর্শিত আলোকচিত্র ও বার্তাগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন, নাগরিক দায়িত্ব হিসেবে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষ আগ্রহভরে প্রদর্শনী পর্যবেক্ষণ ও উপভোগ করেন এবং ভোটাধিকার সংক্রান্ত নানা প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা এবং রামদী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়াসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও ইউপি সদস্যগণ। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রচারণার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায়। তাই ভোটারদের সচেতন করা এবং দায়িত্বশীলভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটের গাড়ির মাধ্যমে এ ধরনের প্রচারণা মানুষের দোরগোড়ায় নির্বাচন সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে, বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এটি সহায়ক। তিনি আরও জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটের গাড়ির মাধ্যমে এ ধরনের জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সহায়তা করছে।

প্রচারণায় অংশ নেওয়া স্থানীয়রা জানান, এ কার্যক্রমের মাধ্যমে তারা নির্বাচন ও গণভোট সম্পর্কে নতুন তথ্য জানতে পারছেন এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আগ্রহ বাড়ছে।

স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ, নির্বাচন ও গণভোট সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Don`t copy text!