ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মীরসরাইয়ে কর্মচারীদের বিক্ষোভ

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!


‎মীরসরাই প্রতিনিধি:

বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে মীরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ নন গেজেটেট সরকারী কর্মচারী কল্যাণ সমিতি ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীরা।

‎ রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

‎বিক্ষোভ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সহকারী কমিশনার ভূমি অফিস এলাকা পর্যন্ত অগ্রসর হয়। পরে পুনরায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও করপোরেশনভুক্ত কর্মচারীদের জন্য বৈষম্যমুক্ত জাতীয় নবম পে-স্কেলের গেজেট দ্রুত কার্যকর করার দাবি জানান।

‎এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নন গেজেটেট সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, সহ সাধারণ সম্পাদক সাইদুল হক, সহ অর্থ সম্পাদক সত্যজিৎ দাস, আইন বিষায়ক সম্পাদক সুজন সিকদার,সহ আইন বিষায়ক সম্পাদক মুসলিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির,সহ দপ্তর সম্পাদক কবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন,সহ ধর্মীয় সম্পাদক নুরের সালাম, ক্রীড়া সম্পাদক আবুল বাহার, সহ ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম সহ
‎বাংলাদেশ নন গেজেটেট সরকারী কর্মচারী কল্যাণ সমিতির প্রায় অর্ধশতাধিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎সমাবেশে বক্তারা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে শাট ডাউন কর্মসূচি দেওয়া হবে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

Don`t copy text!