ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে বিশাল গণসংযোগ

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে এই প্রচারণায় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে চরভৈরবী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে মোহাম্মদ আলী আখন দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন বলেন:”এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় আজ সময়ের দাবি। শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের মাটি ও মানুষের নেতা। তার হাত ধরে চরভৈরবীসহ পুরো হাইমচরের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে। আমরা ৩ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি।

গণসংযোগে অংশ নিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন জানান:বাদল বাকউল, সিনিয়র সহ-সভাপতি, চরভৈরবী ইউনিয়ন বিএনপি।জসিম সরকার, সাধারণ সম্পাদক, চরভৈরবী ইউনিয়ন যুবদল।এছাড়াও ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ গ্রামবাসী এই প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন,

পথসভায় এলাকার রাস্তাঘাট সংস্কার এবং নদী ভাঙন রোধে ধানের শীষের প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরা হয়।

অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়।প্রচারণা শেষে স্থানীয় একটি মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Don`t copy text!