ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, ২০ দালাল আটক

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ অভিযানে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব।

রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ও র‍্যাব হেডকোয়ার্টারের যৌথ একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র‍্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করে। একই সঙ্গে পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও সরকারি ফি ছাড়া বিভিন্ন অঙ্কে টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের ভোগান্তি কমাতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১) ও মো. রাফসান (২৩)কে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮) ও মো. ইমন (২০)কে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুই দণ্ডপ্রাপ্ত হলেন মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজ।

Don`t copy text!