ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটি-২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩১, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে একটি জনগণের মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে আজ শনিবার (সকাল ১০টা) রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রার্থীদের মতামত ও অঙ্গীকার তুলে ধরা হয়।
সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় রাঙ্গামাটি-২৯৯ আসনের মোট ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রার্থীরা হলেন
বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান,
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা,
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার,
এবং গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম. এ. আবুল বাশার।

সভায় আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. জি. সান বখতিয়ার, সুজন পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকন, পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীই নির্বাচিত হোন না কেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বিজয়ী প্রার্থী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সমন্বয় করে পার্বত্য রাঙ্গামাটির সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করবেন এটাই জনগণের প্রত্যাশা।
সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা জনগণের প্রশ্নের জবাব দেন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক রাজনীতির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সুশাসন প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সুজনের পক্ষ থেকে উপস্থিত স্থানীয় ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এই আয়োজনের মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক সংস্কৃতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Don`t copy text!