ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রশ্নে কঠোর হুঁশিয়ারি হিন্দু ছাত্র মহাজোটের সাধারন সম্পাদক রাজীব চন্দ্র সাহা।

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩১, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সাম্প্রদায়িক সহিংসতা ও পরিকল্পিত হামলার আশঙ্কায় নির্বাচন-পূর্ব দুই দিন থেকে নির্বাচন-পরবর্তী দশ দিন পর্যন্ত প্রতিটি মন্দির ও হিন্দু পাড়ায় বাধ্যতামূলকভাবে সার্বক্ষণিক পাহারার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা।

তিনি হুঁশিয়ার করে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে স্পষ্ট—নির্বাচনের সময় সংখ্যালঘু জনগোষ্ঠী বারবার টার্গেটে পরিণত হয়। এবার যদি প্রশাসন নির্লিপ্ত থাকে বা দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তার দায় সম্পূর্ণভাবে রাষ্ট্রকেই নিতে হবে। কোনো ধরনের হামলা, লুটপাট বা ভাঙচুর ঘটলে ছাত্র মহাজোট তা মেনে নেবে না এবং রাজপথে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। প্রশাসনের সাথে বাংলাদেশের প্রতিটা হিন্দু ছাত্র মহাজোটের সদস্যদের পাহাড়া থাকার আহ্বান করা হয়।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা ভিক্ষা নয়—এটি তাদের সাংবিধানিক অধিকার। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে হলে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, নইলে এর পরিণতি ভালো হবে না।
গত নির্বাচনের আগে ও পরেও এমন সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়েছে। আমরা কারো বলির পাঁঠা হতে চাচ্ছি না তাই নিজেদেরকেও সজাগ থাকতে হবে।

Don`t copy text!