শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শেখ আব্দুল্লাহর জনসভা অনুষ্ঠিত
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ আবদুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ জানুয়ারি)শুক্রবার বিকেল ৪টায় ইউনিয়ন এর দয়হাটা টেক্কামার্কেট এলাকায় এ জনসভার আয়োজন করা হয়।
শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশ্রাফ হোসেন মিলন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ মোঃআব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ আবদুল্লাহ বলেন, তিনি শ্রীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক জনগণের প্রতীক।” তাই এই প্রতীককে বিজয়ী করতে সকলের ভোট ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস মৃধা , সদস্য সচিব মামুনুর রশিদ মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি,শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ রানা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

