ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ফেরী উদ্বোধন নিয়ে এনসিপি-বিএনপি সংঘর্ষ আহত ১০

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন,
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দিক বেদিক ছুঁটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজার হাজার লোক।

শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে দ্বীপের নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরি মহানন্দা সার্ভিসটি উদ্বোধন করেন।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চীপ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে, ফেরি আনার পিছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া। যা এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির গড়ায়। হাতাহাতি ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি তবে আমাদের অর্জন খণ্ডিত হবে।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা আছেন। এখান পরিস্থিতি অনেকটা শান্ত।

Don`t copy text!