ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে মহিষখলা বাজারে দাঁড়িপাল্লার মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সফিকুল ইসলাম (শফিক)সুনামগঞ্জ, প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ (ধর্মপাশা–তাহিরপুর–মধ্যনগর- জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন এর সমর্থনে

৩০ (জানুয়ারি) শুক্রবার মধ্যনগর উপজেলা মহিষখলা বাজার জামে মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লিরা ও ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন জমায়াত ইসলাম এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে দাঁড়িপাল্লার মিছিল অনুষ্ঠিত হয়। মহিষখলা বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদিক্ষণ করে মিছিলটি শেষ হয়।

মিছিল পথসভায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা জামায়াত ইসলাম সাধারণ সম্পাদক, আলী হোসেন মাস্টার,আরও বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন মোল্লা। আরোও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান (আমিরুল) প্রভাষক ইমাম হোসেন, মো, জিয়াউর রহমান (জিয়া) মাওলানা আব্দুল জলিল (আকবরী)

বক্তারা বলেন,, দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন।
জনগণের ভোটে বাংলাদেশ জামায়াত ইসলাম নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে এলাকার মানুষের অধিকার আদায়,উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নিরলসভাবে কাজ করবো।”

আরও বলেন, “ধর্মপাশা–তাহিরপুর–মধ্যনগর ও জামালগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত। শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন জরুরি।

বক্তার আরও বলেন,, জামায়াত ইসলামকে সুযোগ দিলে ইনশাআল্লাহ জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে।

স্থানীয়রা জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় প্রার্থীদের প্রচারণা বাড়ছে।মহিষখলা বাজারে অনুষ্ঠিত এই গণসংযোগ মিছিল ও নির্বাচনী প্রচারণা মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে তারা মনে করছেন।।

Don`t copy text!