ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদ্রাসায় কম্বল বিতরণ

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নাসিরনগর প্রতিনিধি – (মোশারফ হোসেন মুসাহিদ)

মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করলো ”পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন”

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে মাদ্রাসার প্রায় ৪০ জন ছাত্রদের মাঝে কম্বল বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা হয়।

আজ (৩০শে জানুয়ারি) শুক্রবার দুপুর ২ টায় বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কম্বল বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি গ্রামের মানুষজন বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে যায়।

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর সভাপতি তন্ময় আহমেদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ শাহজাহান, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রায়হানুল ইসলাম।
সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক ইকবাল হোসেন, অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক বাঁধন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা, নির্বাহী সদস্য আদনান, সাধারণ সদস্য শাওন মাহমুদ, আনিসুর রহমান, মনোয়ার হোসেন, ইমরান ভূইয়া, মামুন মিয়া প্রমুখ।

সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান জানান, পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ কররেছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের! এই পথচলায় যাঁরা শুরু থেকে আজ পর্যন্ত নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন সম্মানিত সদস্যবৃন্দ, কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সকল সহযোদ্ধাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Don`t copy text!