মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহর পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (৩০ জানুয়ারি) শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম লিখনের সার্বিক আয়োজনে দিনব্যাপী এ প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারকালে যুবদলের নেতাকর্মীরা কুকুটিয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা স্লোগানের মাধ্যমে সাধারণ ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ প্রচারণায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নিজাম শেখ, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক সিফাত বেপারী, ইউনিয়ন বিএনপির সদস্য রিপন শেখ, যুবদল নেতা জামাল শেখ, যুবদলের সদস্য রাসেল, নাঈম, জালাল ও মনির, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, ইউনিয়ন যুবদলের ১নং সহ-সভাপতি মাসুম ঢালী, সহ-সভাপতি রাজন তালুকদার, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আল আমিন, নুরু, যুবদলের আলমগীর, ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল আমিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় যুবদল নেতা এস এম লিখন বলেন, “শেখ মো. আব্দুল্লাহ একজন জনবান্ধব ও ত্যাগী নেতা। তাই তারেক রহমান তাকে ধানের শীষ প্রতীক প্রদান করেছেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।”
তিনি আরও বলেন, “আমি দলের দুর্দিনে হামলা-মামলা ও জেল খেটেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি এবং ধানের শীষ প্রতীকের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই। তাই আসন্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাই।

