ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিঝুম দ্বীপ ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা জোরদার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জাকের হোসেন
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের অন্তর্গত নিঝুম দ্বীপ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামিম–এর পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ব্যাপক আকার ধারণ করেছে। নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়ার্ড়,গ্রাম, বাজার, জেটিঘাট ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রচারণার অংশ হিসেবে মাহবুবের রহমান শামিমের পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উঠান বৈঠক, পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করছেন। এসব কর্মসূচিতে বক্তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিঝুম দ্বীপসহ দ্বীপাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর কথা তুলে ধরেন।

নিঝুম দ্বীপ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মেীাজ উদ্দিন বলেন নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এবং কর্মসংস্থানের সংকট। মাহবুবের রহমান শামিম নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রচারণায় আশ্বাস দেওয়া হয়।

প্রচারণাকালে স্থানীয় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেক ভোটার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তারা মাহবুবের রহমান শামিমকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।

উঠান বৈঠককে উপস্থিত নিঝুম দ্বীপ ইউনিয় বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন,নিঝুম দ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফ উদ্দিন,
সাবেক সভাপতি আব্দুল মোতালেব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

Don`t copy text!