রকি চন্দ্র সাহা
চাঁদপুর শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ২৩ (তেইশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৭/০১/২০২৬ ইং মীর মাহবুবুর রহমান অফিসার ইনচার্জ শাহরাস্তি মডেল থানা চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন সঙ্গীয় এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ এএসআই (নিঃ) হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২৭ জানুয়ারী ২০২৬ খ্রিঃ তারিখ রাত ২৩.২৫ ঘটিকার সময় শাহরাস্তি থানাধীন পশ্চিম উপলতা পৌরসভার ০১ নং ওয়ার্ড বটতলা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ২৩ (তেইশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৭, তারিখ- ২৮ জানুয়ারি, ২০২৬; জি আর নং-১৭, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্য ২৮ জানুয়ারী ২৬ ইং তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

