সুভাস দাস,।
পটুয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ১৮ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।
এসময় বাস চালক, সুপারভাইজার ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

