ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ইমরুল কায়েছ এবং কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত মিহির কান্তি সিংহ ও মোঃ নাজিম উদ্দীনের পরিধানে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা তাঁদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Don`t copy text!