ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৬, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাঙামাটি পৌরসভার পাবলিক হেলথ এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় তিনি বলেন, “যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তখনই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে। তাদের এই মানবিক ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, “আগামীতেও রাঙামাটিবাসীর যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও সক্রিয়ভাবে পাশে পাওয়ার প্রত্যাশা করি।
রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বলেন, “আমাদের যুব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সার্ভে পরিচালনা করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকার ভিত্তিতেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই ত্রাণ সামগ্রীর আয়োজন করেছে।
তিনি আরও বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করে যাবে।”
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মঈন পলাশ, ইউনিটের ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজম, ইউনিট সহকারী অফিসার রাসেল বণিক, যুব প্রধান মো. তানভীরসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল— কিচেন সামগ্রী, হাইজিন পার্সেল, ডিগনিটি কিট, মশারি, কম্বল, জেরিক্যান, বালতি ও ত্রিপল।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা দ্রুত সহায়তা পাওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Don`t copy text!