ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে অগ্নিকাণ্ড ৫ পরিবারের ১২টি ঘর ভস্মীভূত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!


মোঃ হামিদুল ইসলাম
‎​কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

‎কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি পরিবারের ১২টি ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

‎শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই বসতঘর থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। এতে হানিফ আলী, তাঁর তিন পুত্র এবং প্রতিবেশী এরশাদ আলীসহ মোট ৫টি পরিবারের ১২টি ঘরপুড়ে ছাই হয়।


‎আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া না গেলেও অনেকের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

‎ঘটনা সম্পর্কে জানতে পেরে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, “অগ্নিকাণ্ডের বিষয়টি আমি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।” তিনি আরও জানান, আগামীকাল সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


‎​বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা দ্রুত পুনর্বাসনের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Don`t copy text!