স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের সাহেবের আবাদ রাসখোলা
প্রঙ্গণে ৬ষ্ঠ বর্ষীয় অষ্টম প্রহরব্যাপী ১৬ প্রহর ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান কীর্তন শুরু হয়েছে।
আয়োজিত “দুইদিন “দুইরাত দিনব্যাপী পরিবেশন হবে। হরিনাম সংকীর্তন তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও কীর্তন।অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে-গত ২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্য ৬ টারদিকে শুভ মঙ্গল প্রদিপ প্রজ্বালন ও শুভ গন্ধ্যধিবাস অন্তে ভাগবাত আলোচনা,২৪ জানুয়ারি শনিবার মহানাম সংকীর্তন শুরু মহাপ্রসাদ ও অন্ন প্রসাদ বিতরণ,২৫ জানুয়ারি রবিবার মহাসংকীর্তণ যথাপ্রচারে সেবান্তে মহাপ্রসাদ ও অন্ন প্রসাদ নিবেদন,২৬ জানুয়ারি অরুণ্যোদয়ে মহানাম সমাপণ,দধিভান্ড ভঙ্গ ও মহোৎসব অন্তে মহনাত বিদায়।নামামৃত পরিবেশন করেন,নবসত্য নারায় সম্প্রদায়,প্রভু নিতাই সম্প্রদায় বিষ্ণু মন্দির সম্প্রদায়,বন্ধু সুন্দর সম্প্রদায়,আদি পাগল সম্প্রদায়,মা যশোদা অষ্ট্রসখী সম্প্রদায় এ ধর্মানুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীসহ জাতি,ধর্ম নির্বিশেষে সকল বয়সের শতশত লোকের সমাগম ঘটে। কীর্তনের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শকদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে মন্দির প্রাঙ্গন।এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত।নামযজ্ঞের আয়োজক কমিটির সভাপতি রাধাকান্ত মন্ডল ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ রায় বলেনসাধারণত এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, ও সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন তৈরি হয়। তারা নামযজ্ঞকে ঈশ্বর আরাধনার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও ভক্তদের সমাগমে ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করে, ,কালীযুগে জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন।

