মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি
(২৫ জানুয়ারি রবিবার) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সহযোগিতায় রাঙামাটি হর্টিকালচার সেন্টার কর্তৃক “Orientation on RC/RC Basic & First Aid” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে রাঙামাটি হর্টিকালচার সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদান, মানবিক সেবামূলক কার্যক্রম এবং রেড ক্রিসেন্টের মৌলিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি হর্টিকালচার সেন্টারের সম্মানিত উপ-পরিচালক জনাব মাহবুবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সম্মানিত ইউনিট লেভেল অফিসার জনাব মো: মইনুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সম্মানিত যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীর।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—
১) মো: ফাহিম উদ্দীন, উপ-যুব প্রধান-২, যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি ইউনিট।
২) মো: জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ, যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি ইউনিট।
বক্তারা বলেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমে যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

