ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের নির্বাচনী জনসভা সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৪, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :মো রবিউল আজম
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আজ দুর্নীতি, অবিচার ও দুঃশাসনে জর্জরিত। এই সংকট থেকে মুক্তি পেতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করে।
তিনি আরও বলেন, ফরিদগঞ্জবাসী যদি তাকে নির্বাচিত করেন, তাহলে জনগণের অধিকার আদায়ে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন এবং কোনো অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপস করবেন না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ হারুনুর রশিদ ওসমানী। তিনি বলেন, এ দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জামায়াতে ইসলামী সেই পরিবর্তনের জন্য একটি আদর্শিক ও গ্রহণযোগ্য বিকল্প শক্তি।
এ সময় আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা ইউনুস হেলাল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শেখ বেলায়েত হোসাইন এবং ছাত্রশিবিরের বর্তমান জেলা সেক্রেটারি হাসিবুল হাসান। বক্তারা সবাই দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আমীর মাওলানা নুরুল ইসলাম। সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Don`t copy text!