মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার-৮ নং ওয়ার্ড ভোলাচং সংলগ্ন-নবীপুর গ্রামে গতকাল রাতে একটি গ্যারেজে থাকা ১৩ টি অটোর ব্যাটারী লোটপাটের ঘটনা ঘটেছে। গ্যারেজটির মালিক নবীনগর পৌরসভার-৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকুল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে মুখোশধারী ডাকাতরা গ্যারেজে প্রবেশ করে মকুল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এ সময় গ্যারেজে থাকা ১৩টি অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যায়। ডাকাতরা ব্যাটারিগুলো একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী মকুল মিয়া জানান, নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের মেইন রোডের পাশেই তার গ্যারেজটি অবস্থিত-ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের ও আতংক সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

