ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের গৃহসামগ্রী বিতরণ।

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৪, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসাস রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটির পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
(শনিবার বিকেল ৪টায়) দীপেন দেওয়ানের নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী অলি আহাদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মান্নান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানা, পৌর কৃষক দলের সহ-সভাপতি রমজান আলী ও সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে ছাত্রদল সাধারণ মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

Don`t copy text!