ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটির বিটিভি আঞ্চলিক উপকেন্দ্র এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৩, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান. রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলায় বিটিভি আঞ্চলিক উপকেন্দ্র এলাকায় অদ্য ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিঃ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সিএনজিচালিত অটোরিকশার ওপর উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় একটি সিএনজি সড়ক দিয়ে চলাচল করছিল। এ সময় পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির ওপর উল্টে পড়ে। এতে সিএনজিটি সম্পূর্ণভাবে ট্রাকের নিচে চাপা পড়ে যায় এবং সিএনজির ভেতরে থাকা এক নারী যাত্রী মারাত্মকভাবে আটকা পড়েন।

ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের একটি রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ট্রাকের নিচে চাপা পড়া নারীকে উদ্ধার করেন। তবে উদ্ধার শেষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে নিহত নারীকে অ্যাম্বুলেন্সযোগে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন তারা।

Don`t copy text!