ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি অংগীকারাবদ্ধ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৩, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা সংবাদদাতাঃ

খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি অংগীকারাবদ্ধ। তিনি বলেন,
বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, মানবিক মূল্যবোধ জ্ঞান ও শিক্ষা ছাড়া কোনো জাতি কখনও উন্নয়নের চরম শেখবে পদার্পন করতে পারেনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বী মানুষদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ একটি বাসযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হবে। অজিজুল বারী হেলাল বলেন, বিগত সরকারের আমলে সনাতনীদের জানমালের নিরাপত্তা বলতে কিছুই ছিলো না। তাদের পোষ্য সন্ত্রাসীরা সনাতনীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। চাঁদাবাজি লুটপাটসহ নানা ধরণের নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে।

আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নত করে একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। আজিজুল বারী হেলাল, সকল সম্প্রদায়ের মানুষের ঐক্য ও পারষ্পারিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করা হবে।

তিনি আজ(শুক্রবার) সকাল ১০টার দিকে তেরখাদা উপজেলার কাগদি যুব সংঘের উদ্যোগে আয়োজিত কাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরস্বতি পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুৰী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, গোলাম মোস্তফা ভুট্টোসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Don`t copy text!