ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মহাপ্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২২, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোক ও স্মরণ সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সদস্য এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওরঙ্গজেব কাজী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাশা, সদস্য সচিব এ.বি.এম ছিদ্দিকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও আপসহীনতার উদাহরণ হয়ে থাকবে। গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলো।

Don`t copy text!