মেহেদী রাঙামাটি জেলা প্রতিনিধি।
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর উপজেলার পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
আজ বুধবার (সকাল ১২টায়) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এস এম সফিউল আজম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সেলিম সুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানা, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এডভোকেট দীপেন দেওয়ানের বক্তব্য: পাবলিক হেলথ এলাকার এই অগ্নিকাণ্ডে যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিএনপি সবসময় মানবতার পক্ষে, মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হোক।

