মোঃ মাহফুজ আলম – মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডে বিএনপির প্রার্থী আলহাজ্ব জালাল উদ্দীন কে জয়ী করতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ মতলব উত্তরের ছেংগারচর পৌর ৫ নং ওয়ার্ড ঘনিয়ারপাড়ে ৫নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ ফজলুল হক মিলন-(সাবেক সাধারণ সম্পাদক ছেংগার চর পৌর বিএনপি) বলেন, আমি বিগত সৈরাচার সরকারের সময় অনেক হামলা মামলার স্বীকার হয়েছি।আমরা ভেদাভেদ ভূলে ৫ নং ওয়ার্ড বাসী আলহাজ্ব ডাঃ জালাল উদ্দীন ভাইকে সর্বোচ্চ ভোটে জয়ী করবো ইনশাআল্লাহ।
ছেংগারচর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বলেন,”আমরা একজন সৎ নেতা জনাব তারেক রহমান কে পেয়েছি।তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের টাকা পাচার হবে না আমাদের দেশ উন্নত হবে।
এসময় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপি ভাইস প্রেসিডেন্ট জনাব জাহাঙ্গীর আলম মোল্লা, শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান।
উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদল নেতা রাজিব মৃধা ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল সৈয়াল,উপজেলা শ্রমিক নেতা মজনু ঢালী,পৌর শ্রমিক নেতা আরিফ, জিসান মোল্লা সহ ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

