ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরের সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পূর্ণ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক, দি ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি আহমেদ ফারুকের দাফন সম্পূর্ণ হয়েছে।

আজ ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের আরবআলী চক বাজারে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক, অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মোর্শেদ নিজামী বাবুল, সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, সাংবাদিক সুমন মোল্লা, মোহাম্মদ হারুন চৌধুরী, মুহাম্মদ কাইসার হামিদ, মোহাম্মদ আরীফুল ইসলাম, মো. মাইন উদ্দিন, লোকমান হোসাইন, মো. সালাহ উদ্দিন, সজীব আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

আহমেদ ফারুক রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে ৫ ছেলে নাতি নাতনিসহ অসংখ্য সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর কর্মময় জীবনে তিনি জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক যায়যায়দিন, দি ডেইলি নিউজ টুডে পত্রিকাসহ আরো একাধিক জাতীয় দৈনিক ও ইংরেজি পত্রিকায় কাজ করেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন মরহুমের ছেলে, উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ সিফাত।

Don`t copy text!