ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরের নীলকমল ইউনিয়নের বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার হামলা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

হোসেন গাজী,হাইমচর প্রতিনিধি।

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক জলিল মিয়ার উপর আওয়ামীলীগ নেতা ইব্রাহিম মোল্লা কর্তৃক হামলা করার অভিযোগ উঠেছে।

১৮ জানুয়ারি রবিবার রবিবার দুপুরে নীলকমল ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জলিল মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের উপর হামলা করেন পার্শ্বতী হাইমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মোল্লা ও তার ছেলেরা। অভিযোগে তিনি আরো জানান ঐদিন দুপুরে তিনি বাড়িতে মাটি কাটার সময় ইব্রাহিম মোল্লা ও তার ছেলে এবং ছেলের বউ সহ ভুক্তভোগীর বাড়িতে এসে হামলা করে এতে করে তার স্ত্রীর চোখে আঘাতপ্রাপ্ত হয়ে নীলা ফুলা জখম করে এবং তার হাতের আঙ্গুল ভেঙে যায়। এছাড়াও তাদেরকে লাঠি সোটা দিয়ে মেরে যখম করেন।

অভিযুক্ত ইব্রাহিম মোল্লা হাইমচর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তার চার ছেলে। আহত জলিল মিয়ার স্ত্রীকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা ভুক্তভোগী পরিবার।

Don`t copy text!