মোঃ জাকের হোসেন হাতিয়া উপজেলা প্রতিনিধি,
নোয়াখালী বিচ্ছিন্ন দীপ উপজেলা হাতিয়ায় ১৭ জানুয়ারি শনিবার বিকেল ৭টার সময় জাহাজমারা ইউনিয়ন সি ডি এস পি বাজার হাজি ফাজিল আহমমদ দাখিল মাদ্রাসার মাঠে ৮ ও ৯ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ও নোয়াখালী ৬ হাতিয়া আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দুইবারের সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আলাউদ্দিনের রনি, আরো উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক লুৎফুরল্লাহিল মজিদ নিশান, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব শাহারাজ, ও জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আলহাজ্ব ইউসুফ আলী চৌধুরীর সহ ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সি ডি এস পি বাজার হাজী মুকবুল আহমেদ জামে মসজিদের সম্মানিত খতিব আবুল কালাম এর মোনাজাতের মাধ্যমে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।

