ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে আল-আমিন মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি।

উৎসবমুখর পরিবেশে আল-আমিন মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আল- আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বনরূপা এলাকায় অবস্থিত আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, রাঙ্গামাটি বি এম ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার শিক্ষক মনছুরুল হক, আব্দুল মোনাফ, মাওলানা মাহতাব উদ্দিন, আবুল কাশেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মো. ইসমাঈল। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন,
“লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ শিখতে পারে। মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে নিয়মিত এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ বলেন, “মাদ্রাসা শিক্ষা আজ আর পিছিয়ে নেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এমন ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত।”

রাঙ্গামাটি বি এম ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,“শিক্ষার্থীদের জীবনে ভারসাম্যপূর্ণ শিক্ষা অত্যন্ত জরুরি। ক্রীড়া প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস ও সহনশীলতা বৃদ্ধি করে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং আদর্শ ও মানবিক গুণসম্পন্ন শিক্ষার্থী তৈরি করা। খেলাধুলা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Don`t copy text!