ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্রমূলক মামলায় কৃষককে গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

​রিপোর্ট: মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরপরাধ কৃষককে র‍্যাব কর্তৃক আটকের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় একটি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেফতার এবরান আলীর ছেলে সাংবাদিক আলী হোসেন। তিনি অভিযোগ করেন যে, তার পিতা এবরান আলী একজন সাধারণ কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে সুপরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসানো হয়েছে।

​লিখিত বক্তব্যে আরও জানানো হয়, মাদক ক্রয়-বিক্রয়ের সাথে এবরান আলীর কোনো প্রকার সম্পৃক্ততা না থাকলেও গত শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রানা র‍্যাবকে ব্যবহার করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইন দিয়ে তাকে আটক করান। পরিবারের দাবি, একজন সাধারণ কৃষকের কাছে এত বিপুল পরিমাণ মাদক থাকা সম্পূর্ণ অবাস্তব ও অসম্ভব একটি বিষয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​আলী হোসেন সংবাদ সম্মেলনে বলেন, তিনি নিজে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকায় এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। এর জের ধরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার তাকে ইতিপূর্বে বেশ কয়েকবার মারধর ও হত্যার হুমকি প্রদান করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো এক অজ্ঞাত কারণে আইনশৃঙ্খলা বাহিনী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এমন একজন চিহ্নিত আসামিকে গ্রেফতার না করে উল্টো তার তথ্য ও সহযোগিতায় এলাকার অসহায় ও নিরীহ মানুষদের মিথ্যা মামলায় হয়রানি করছে। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ভুক্তভোগী পরিবার র‍্যাবের হাতে আটক এবরান আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে নেপথ্যের প্রকৃত অপরাধীদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

Don`t copy text!